শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অর্থ উপদেষ্টার সাথে ডিএসই ও ডিবিএ’র প্রতিনিধিবৃন্দের সাক্ষাৎ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ডিবিএ-র আট সদস্েযর একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার বিকালে ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং ডিবিএ-র প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে তারা অর্থ উপদেষ্টার সাথে তাঁর অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল শেয়ারবাজারের সংস্কারে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ এবং নীতিসহায়তার জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

এসময় তারা বাজার উন্নয়নে প্রধান অন্তরায়সমূহ এবং সেগুলোর প্রতিকারে কিছু প্রস্তাবনা পেশ করেন। এছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তা, নেগেটিভ ইক্যুইটির সমাধান, সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোর বাজারে তালিকাভুক্তকরন এবং করনীতিতে কিছু পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করা হয়।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদে প্রস্তাবনাগুলো ইতিবাচক বিবেচনায় নেয়ার ব্যাপারে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন এবং শেয়ারবাজারের উন্নয়নে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনসহ সকল অংশীজনের সাথে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন।

প্রতিনিধিদল উপদেষ্টাকে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগে ডিএসই এবং ডিবিএ-র পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে নতুন বছরে সংস্কার কার্যক্রমগুলো দৃশ্যমান হওয়া শুরু হলে শেয়ারবাজারে ইতিবাচক ধারা ফিরে আসবে।

প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ডিএসই পরিচালনা পর্ষদের সদস্য মো: শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও, ডিবিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: সাইফুদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024