পূবালী ব্যাংক পিএলসি তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করেছে। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান ও প্রাইস ওয়াটারহাউজকুপার্স (পিডব্লিউসি) বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলীর হাতে সনদ হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন প্রমুখ।