শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আবারও পিএফআই সিকিউরিটিজের পরিচালকদের ব্যাংক হিসাব স্থগিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ পড়া হয়েছে

আবারও শেয়ারবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের (ট্রেক নম্বর- ৭৯) পরিচালনা পর্ষদের সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটির সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) প্রতিষ্ঠানটির প্রায় ২৮ কোটি টাকা ঘাটতি থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

সম্প্রতি এই সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধানকে বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশন থেকে পাঠানো হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ি, শেখ হাসিনা সরকারের আমলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠিত বিএসইসির খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকা ব্রোকারেজ হাউজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২০২৪ সালের ২৮ অক্টোবর তারিখের পত্র নং বিএসইসি/ এসএমএমআই/ডিএসই-৭৯/১৩৫/২০২৪/২৪৮৬ এবং আপনাদের (বিএফআইইউ) ২০২৪ সালের ১১ নভেম্বর তারিখের পত্র নং বিএফআইইউ (মনিটরিং-২/সিএমআই)-০৫/২০২৪-২২৯০ এর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, কমিশনের আবেদনের প্রেক্ষিতে ইতোমধ্যে বিএফআইইউ কর্তৃক পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক/সিইও’র ব্যাংক হিসাবসমূহে চলতি বছরের ১৪ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ প্রদান করা হয়েছে।”

“ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি কর্তৃক অনুসন্ধান অনুযায়ী পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের সমন্বিত গ্রাহক হিসাবে ২০২৪ সালের ৭ জুলাই তারিখ পর্যন্ত ২৭.৬২ কোটি টাকা ঘাটতি উদঘাটিত হয়েছে। এমতাবস্থায়, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য উপর্যুক্ত ট্রেকহোল্ডার কোম্পানি পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক/সিইওর ব্যাংক হিসাবসমূহের সকল ধরনের ডেবিট ট্রান্সফার ও নগদ উত্তোলন ১৩ ডিসেম্বর থেকে আরও ৩০ দিন অবরুদ্ধকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো”- বলে চিঠিতে আরো উল্লেখ করা হয়।

এদিকে চলতি বছরের ১৭ নভেম্বর থেকে পিএফআই সিকিউরিটিজের স্টক-ডিলার এবং স্টক-ব্রোকার নিবন্ধন সনদ নবায়ন স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রতিষ্ঠানটি নিবন্ধন সনদ নবায়ন করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আবেদন জানালেও তা গ্রহণ করা হয়নি। সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) প্রতিষ্ঠানটির ২৮ কোটি টাকার বেশি ঘাটতি থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024