শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ক্রমবর্ধমান বিদ্যুৎ ও গ্যাস বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারকা হোটেলগুলো

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ পড়া হয়েছে

ক্রমবর্ধমান বিদ্যুৎ ও গ্যাস বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশে কাজ করা তারকা হোটেলগুলো। তারা জানিয়েছে, বর্তমানে উচ্চ মানের রেস্তোরাঁগুলো মেনু প্রস্তুত ও গরুর মাংস আমদানির ক্ষেত্রেও সমস্যায় পড়ছে।

সম্প্রতি বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) বছর শেষের সভায় এসব কথা তুলে ধরেন দেশের শীর্ষ তারকা মানের হোটেলগুলোর প্রতিনিধিরা। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিহা সভাপতি এইচ এম হাকিম আলী।

সভায় হোটেল প্রতিনিধিরা আতিথেয়তা শিল্পের উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার কৌশল ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা এই খাতের ব্যবসা বাড়াতে টেকসই ও ব্যয় সাশ্রয়ী সমাধান খোঁজার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন।

এ ছাড়া আন্তর্জাতিক অতিথিদের চাহিদা মেটাতে মদ কেনার প্রক্রিয়া সহজ করার দাবি জানান তাঁরা। এ জন্য বিদ্যমান নীতিমালা–সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে সভায় আলোচনা হয়। বক্তারা আরও বলেন, বর্তমান পরিস্থিতি উচ্চ মানের রেস্তোরাঁগুলোর মেনু প্রস্তুতিতে প্রভাব ফেলছে।

এ ছাড়া বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে হোটেলগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নত করার পরামর্শ দেন এ খাতের শীর্ষ নির্বাহীরা। তাঁরা বলেন, দেশি ও আন্তর্জাতিক অতিথিদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।

সভায় প্যান প্যাসিফিক সোনারগাঁও, দ্য ওয়েস্টিন ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, র‌্যাডিসন ঢাকা, লা মেরিডিয়ান ঢাকা, রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, হোটেল সারিনা, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার, সিগাল হোটেল, মেপল লিফ হোটেল অ্যান্ড রিসোর্ট, ফার্স হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, মম ইন, রোজ ভিউ হোটেল, দ্য পেনিনসুলা চট্টগ্রাম, হোটেল অমনি রেসিডেন্সি, ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল এলিট প্যালেস, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট, প্লাটিনাম হোটেল, সায়মান বিচ রিসোর্ট, হানসা রেসিডেন্স, রয়্যাল পার্ক রেসিডেন্স হোটেলসহ শীর্ষস্থানীয় হোটেলগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

ট্যুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার মো. নাইমুল হক সভায় উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024