শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পদত্যাগ করেননি ইসলামী ব্যাংকের এমডি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ পড়া হয়েছে

পদত্যাগ করেননি শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলা। কর্মকর্তাদের রোষানলের মুখে অফিস ছাড়তে বাধ্য হয়েছেন বলে তিনি জানিয়েছেন। গত ১৯ ডিসেম্বর তাঁকে অফিস ছাড়তে বাধ্য করার পর থেকেই এমডির পদ থেকে সরে যাওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়।

তবে এমডি মনিরুল মওলা গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি অসুস্থতার কারণে বাসা থেকে অফিসের কাজ করছেন এবং পদত্যাগ করেননি। তিনি জানান, আগামী বৃহস্পতিবার তিনি সশরীরে অফিসে আসবেন।

অন্যদিকে, ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা জানান, মনিরুল মওলা বর্তমানে মামলার আসামি। ফলে তাঁর পদে থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, ‘আমরা জানি তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু মনিরুল মওলা যদি পদত্যাগে অস্বীকৃতি জানায়, তাদের কিছু করার নেই।’

অভিযোগ রয়েছে, ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের অধীনে থাকাকালীন এমডি হিসেবে মনিরুল মওলা ব্যাংকটির অনিয়মে মূখ্য ভূমিকা পালন করেন। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম এবং এমডি মনিরুল মওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে, যেখানে ব্যাংক থেকে ১ হাজার ৯২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024