শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সংসদে ‘জয় ফিলিস্তিন’ স্লোগান, আসাদউদ্দিন ওয়াইসিকে তলব

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ পড়া হয়েছে

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান এবং হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি ১৮তম লোকসভার সদস্য হিসাবে শপথ নেওয়ার সময় দেশটির সংসদে ‘জয় ফিলিস্তিন’ স্লোগান তুলেছিলেন। এই প্রথম কোনো ভারতীয় সংসদ সদস্য সংসদের অভ্যন্তরে ‘জয় ফিলিস্তিন’ স্লোগান দেন। এ ঘটনায় ভারতের স্থানীয় একটি আদালত ওয়াইসিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

আইনজীবী বীরেন্দ্র গুপ্তা অভিযোগ করেন, আসাদউদ্দিন ওয়াইসি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন। যা সংবিধান ও আইনগত মূল্যবোধের পরিপন্থি। বীরেন্দ্র গুপ্তা আদালতে এই মর্মে একটি আবেদন করেন এবং জানান, এই স্লোগান তার অনুভূতিতে আঘাত করেছে।

তিনি আরও জানান, প্রথমে জুলাই মাসে এমপি বা এমএলএ আদালতে এই পিটিশন জমা দেওয়া হলে তা প্রত্যাখ্যান করা হয়। পরে তিনি জেলা আদালতে পুনর্বিবেচনার আবেদন করেন।

জেলা বিচারক সুধীর এই পিটিশন গ্রহণ করে আসাদউদ্দিন ওয়াইসিকে ৭ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

জানা যায়, ওয়াইসি গত ২৫ জুন হায়দরাবাদ থেকে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন। সাদা কুর্তা পরে শপথ মঞ্চে ওঠা ওয়াইসি উর্দু ভাষায় শপথ পাঠ করেন।

তিনি বলেন, ‘আমি আসাদউদ্দিন ওয়াইসি। লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আল্লাহর নামে শপথ করছি যে, আমি ভারতের সংবিধানের প্রতি অনুগত থাকব। আমি ভারতের আধিপত্য ও অখণ্ডতা রক্ষা করব। আমার ওপর অর্পিত দায়িত্বগুলো আনুগত্যের সঙ্গে পালন করব।’

শপথ শেষে তিনি ‘জয় ভীম, জয় মীম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন’ বলে স্লোগান দেন। এ সময় সংসদের চেয়ারম্যান তার এই স্লোগান বক্তব্যের রেকর্ড থেকে মুছে ফেলার নির্দেশ দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024