শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিরিয়ায় দূতাবাস পুনরায় খোলার পরিকল্পনা ইরানের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ পড়া হয়েছে

সিরিয়ার দামেস্কে আবারও দূতাবাস খোলার পরিকল্পনা কথা জানিয়েছে ইরান। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি এসব কথা বলেন। খবর তেহরান টাইমেসর।

ফাতেমা মোহাজেরানি জানান, দামেস্কে ইরানের দূতাবাস আবারও খোলার বিষয়ে ইরান একটি কূটনৈতিক অবস্থান নিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর এই অবস্থান গৃহীত হয়েছে।

তিনি বলেন, ইরান ও সিরিয়ার সরকার তেহরান এবং দামেস্কে তাদের দূতাবাসগুলো পুনরায় খোলার জন্য প্রস্তুত রয়েছে। দুই দেশের দূতাবাস পুনরায় খোলার জন্য কূটনৈতিক পরামর্শ চালিয়ে যাচ্ছি বলেও জানান তিনি।

গত ১৫ ডিসেম্বর দামেস্ক ইরানের রাষ্ট্রদূত ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছ থেকে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং ইরানের জাতীয় স্বার্থ সুরক্ষার জন্য কিছু সুপারিশ গ্রহণ করে।

সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধের পর গত ৮ ডিসেম্বর বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। দীর্ঘ এই যুদ্ধে আসাদকে টিকিয়ে রাখতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করেছে ইরান। এমনকি নিজেদের মিত্রকে ক্ষমতায় রাখতে বিপ্লবী গার্ড বাহিনী মোতায়েন করেছিল তেহরান।

হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বাধীন এক ঝটিকা অভিযানে এই মাসের শুরুতে আসাদ সরকারের পতন হয়। তিনি দেশ থেকে পালিয়ে মিত্র রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এইচটিএসের সিরিয়া দখলের পর হাজার হাজার ইরানি সিরিয়া ছেড়েছেন। দামেস্কে ইরানি দূতাবাসে হামলার ঘটনাও ঘটেছে।

সিরিয়ার নতুন শাসক ও এইচটিএস নেতা আহমেদ আল-শারা বছরের পর বছর ধরে দেশটিতে আসাদের পক্ষে ইরানের ভূমিকার সমালোচনা করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024