শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কনস্টাসকে ধাক্কা দিয়ে শাস্তি পেলেন কোহলি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ পড়া হয়েছে

বক্সিং ডে টেস্টে দারুণ ব্যাটিং করেছেন অভিষিক্ত স্যাম কনস্টাস। ১৯ বছর বয়সী এই ব্যাটারের ব্যাটিং এতোটাই প্রভাব ফেলেছেন যে স্লেজিংয়ের শিকার হয়েছেন তিনি। শুধু তাই নয় হেঁটে যাওয়ার পথে কনস্টাসের কাঁধে ধাক্কা দেন বিরাট কোহলি এ ঘটনায় ভারতের এই তারকা ব্যাটার শাস্তি পেয়েছেন।

খেলার দশম ওভার শেষে ঘটনাটা ঘটে। ওভার শেষ করে ক্রিজের মাঝে ধীরে ধীরে সতীর্থ উসমান খাওয়াজার দিকে আসছিলেন কনস্টাস। এই সময় ফিল্ডিং পজিশন বদল করতে যাওয়া কোহলি বেশ গতি নিয়ে হেঁটে ধাক্কা লাগান কনস্টাসের কাঁধে। ধাক্কার পর তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। পরে খাওয়াজা ও আম্পায়ার এসে তা থামান।

স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে ম্যাচ ফি’র ২০% জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আইসিসির ধারার ২.১২ ভঙ্গের কারণে এই শাস্তি পেয়েছেন ভারতের এই তারকা ব্যাটার।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট কোহলিকে এই শাস্তি দেন। আইসিসির আচরণবিধির ২.১২ ধারায় বলা আছে, ক্রিকেট শারীরিক সংঘর্ষের খেলা নয়। অযাচিতভাবে যেকোনো ধরণের শারীরিক সংঘর্ষ ক্রিকেটে নিষিদ্ধ। কোন খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে, বেপরোয়া হয়ে বা উপেক্ষা করে এমন কিছু করে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024