শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ পড়া হয়েছে

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে পদবঞ্চিত নেতাকর্মীরা টানা তৃতীয় দিনের মত বিক্ষোভ করছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১২ টা থেকে ঢাকা কলেজ নায়েমের গুলির সামনে পদবঞ্চিত নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এসময় সদ্য ঘোষিত কমিটিকে অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান এর মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

পদবঞ্চিত নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে ‘রাকিব নাছিরের কমিটি মানি না মানবো না, ছাত্রলীগের কমিটি মানিনা মানবো না, আমাদের ক্যাম্পাস আমরাই থাকবো, ভাই মানার কমিটিরা হুশিয়ার সাবধান, ছাত্রলীগের দালালেরা মানি না মানবো না, অবৈধ কমিটি মানি না মানবো না, ককটেল দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

পদবঞ্চিত ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আমি ঢাকা কলেজ ভর্তির পর থেকে ছাত্রদল করি,ছাত্রদলের সাথে জড়িত । এ পর্যন্ত যত প্রোগ্রাম ছিল সব প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। গত ২৮ অক্টোবরের পরে আমার জীবন বাজী রেখে রাজপথে ছিলাম । রাজপথে থাকার পরে দলীয় যে নির্দেশনা দিয়েছে সব যথাযথ ভাবে পালন করেছি । জলাই গণ অভ্যুত্থানে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সাধারণ ছাত্রদের পাশে থেকে আমরা সাইন্সল্যাব,ঝিগাতলা ও ঢাকা কলেজ এলাকায় আন্দোলন চালিয়ে যায়। দলের একটি খারাপ চক্র তারা দলের ভিতর দ্বিধা-দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য তারা সামাজিক ভাবে অনেক পায়তারা করে এবং দেখা যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে গতদিন একটি কমিটি হয়েছে। ৫ আগষ্ট পরবর্তী ছাত্রলীগের একটি চক্র সক্রিয় ছিল। সেই চক্র ঢাকা কলেজের যে কমিটি হয়েছে, সেই কমিটিতে জায়গা পেয়েছে। আমরা যারা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলেছি তারা আজ পদবঞ্চিত। আমরা কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই এং সাধারণ সম্পাদক নাছির ভাইকে শ্রদ্ধা ও সম্মানের সাথে বলতে চাই আপনারা যে কমিটি দিয়েছেন একটু বিচক্ষণতার দরকার ছিল। ঢাকা কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিতে পক্ষপাতিত্ব হিসেবে পদ পদবি দেওয়া হয়েছে। আমরা যারা দীর্ঘদিন ধরে রাজপথে ছিলাম এবং দলের জন্য বিভিন্ন ত্যাগ স্বীকার করেছি, এই কমিটি থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাজবিউল,সহ-সভাপতি আবির,ও যুগ্ন-সাধারন সম্পাদক মোঃমেহেদী হাসানসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024