শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

তিতাস গ্যাসের ১৬১০২ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ পড়া হয়েছে

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে কয়েকটি জেলায় ১৬ হাজার ১০২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জ, সাভার, ধানমন্ডি, মিরপুর ও গুলশান; গাজীপুর ও টঙ্গী; ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও মেঘনাঘাট এবং নরসিংদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির নিজস্ব জনবল দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

গত সেপ্টেম্বর থেকে গতকাল বুধবার পর্যন্ত অভিযান পরিচালনা করে ১২৮টি শিল্প, ৭৮টি বাণিজ্যিক ও ১৫ হাজার ৮৯৬টি আবাসিকসহ মোট ১৬ হাজার ১০২টি অবৈধ গ্যাস সংযোগ এবং ৩৯ হাজার ৭৬৪টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দিনে ১ কোটি ৬ লাখ ২৬ হাজার ২৩৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে। যার মূল্য প্রায় ৪৮ লাখ ৬৪ হাজার ১১৯ লাখ টাকা। এ ছাড়া, এসব অভিযানে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে এবং গত নভেম্বরে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024