শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দর পতনের শীর্ষে মার্কেন্টাইল ইসলামী ইনস্যুরেন্স

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ পড়া হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মার্কেন্টাইল ইসলামী ইনস্যুরেন্স।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার দিন শেষে মার্কেন্টাইল ইনস্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ০২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা যমুনা অয়েলের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৬৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ৪৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এস আলম কোল্ড রোল্ড স্টোরেজ লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিআইএফসি, আইসিবি এএমসিএল সেকেন্ড বন্ড, আনলিমা ইয়ার্ন, ডেফোডিল কম্পিউটার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বিডি ওয়েল্ডিং এবং ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024