শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নতুন বিতর্কে আল্লু অর্জুন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ পড়া হয়েছে

আবারও বিপাকে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। একদিকে বক্স অফিসে হিট, অন্যদিকে আইনি জটিলতায় ভুগছেন তার ‘পুষ্পা-২’ তারকা। প্রিমিয়ারে পদদলিত হয়ে নারীর মৃত্যুকে ঘিরে মামলায় এই অভিনেতার কপালে পড়ে চিন্তার ভাঁজ। শুধু তাই নয়, এর আগে একরাত থানাহাজতে রাত কাটিয়ে জামিনের পর আবার যেতে হয়েছে থানায়। এবার জেরার পর জেরা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গত মঙ্গলবার সকালে তাকে যেতে হয় হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায়। তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। একের পর এক প্রশ্নবাণ।

জানা গেছে, এ সুপারস্টারকে প্রশ্ন করা হয়- ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে যে তার যাওয়ার অনুমতি ছিল না, তা কি তিনি জানতেন? আল্লুর এই হল ভিজিটের প্ল্যান কার ছিল? কোনো পুলিশ সদস্য কি তাকে পদপিষ্টের ঘটনা জানিয়েছিলেন? মহিলার মৃত্যুর খবর তিনি কখন জানতে পারেন? হলের বাইরে ভক্তদের সঙ্গে ইন্টারেকশনের অনুমতি কি তার ছিল কি না?

এর আগে রোববার এ দক্ষিণী সুপারস্টারের জুবিলি হিলসের বাড়ির সামনে বিক্ষোভ করেছে একদল ব্যক্তি। শুধু তাই নয়, বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে ইটপাটকেল এবং গেটে চালানো হয়েছে ভাঙচুর। এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করেছে। তবে নিরাপত্তার কথা চিন্তা তার দুই সন্তানকে অন্যখানে পাঠিয়ে দিতে বাধ্য হন আল্লু অর্জুন। তার বাড়ির সামনে করা বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে বিক্ষোভকারীদের ‘উই ওয়ান্ট জাস্টিস…’ স্লোগান দিতে শোনা যায়। হাতে প্ল্যাকার্ড।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্যানেলের সদস্যরাই এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনা প্রকাশ্যে আসার ঘণ্টাখানেক আগেই আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের দায়িত্ববান হওয়ার পরামর্শ দিয়েছিলেন। আল্লু অর্জুন লিখেন, ‘সব অনুরাগীদের অনুরোধ জানাচ্ছি, তারা যেন নিজেদের অনুভূতি দায়িত্বশীলভাবে প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়া হোক বা অফলাইন, কোথাও কোনো অশ্লীল বা কুরুচিকর শব্দ প্রয়োগ করবেন না। কোনো ভুয়া প্রোফাইল থেকে আমার ভক্ত দাবি করে এসব করা থেকে বিরত থাকুন। কেউ এ রকম কোনো কাণ্ড ঘটালে তার বিরুদ্ধে পদক্ষেপ নেব।’

এদিকে আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবর উদ্দিন ওয়াইসি। তিনি বলেন, ‘যখন সেই ফিল্মস্টারকে জানানো হয়, প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024