প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (পিআইএল) ৫৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিআইএল ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান।
এ বছর পিআইএল শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে, যার পরিমাণ ৭২.৬২ কোটি টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানটি ১৬৮.৮৯ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে, যা প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা ও দায়িত্বশীলতার প্রমাণ।
প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল) একটি শীর্ষস্থানীয় অটোমোবাইল কোম্পানি, যা বাংলাদেশে গাড়ি উৎপাদন, বিক্রয়, সেবা ও ব্যবসায়িক পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণীয় ব্যবসায়িক কৌশল এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার তাদেরকে দেশের অটোমোবাইল খাতে নেতৃস্থানীয় অবস্থানে নিয়ে এসেছে