শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রিজার্ভ চুরির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ পড়া হয়েছে

বাংলাদেশ অর্থনীতি সমিতির এডহক কমিটির সভাপতি ড. মো. আজিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে তাঁরা দেশের ব্যাংকিং খাতে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের উদ্বেগ প্রকাশ করে।

প্রতিনিধিদল দাবি করেছে, দেশের বিভিন্ন ব্যাংকে লুটপাটের সঙ্গে জড়িত দুর্নীতিগ্রস্ত পরিচালক পর্ষদ ও কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভ উদ্ধারে চলমান আইনগত কার্যক্রম ত্বরান্বিত এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও দাবি করে, সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে এবং তদন্ত কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা উচিত।

এ ছাড়া ড. মো. আজিজুর রহমান ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে, বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালক পর্ষদে নিরপেক্ষ পরিচালকদের সংখ্যা বৃদ্ধি, খেলাপি ঋণ আদায়ে পরিদর্শন কার্যক্রম জোরদার এবং ইসলামী ব্যাংকগুলোর জন্য আলাদা বিভাগ ও মনিটরি পলিসি ডিভিশন গঠনের প্রস্তাব দেন।

বেকারত্বের সমস্যা দূরীকরণের জন্য কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ দেওয়ার কার্যক্রমে গতি আনারও আহ্বান জানানো হয়। সেই সঙ্গে দেশের আর্থিক খাতের উন্নয়নের জন্য পাঁচ বছরের পরিকল্পনা বাস্তবায়ন এবং বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের পদোন্নতি বৈষম্য দূরীকরণে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024