শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সচিবালয়ের চারপাশে নিরাপত্তার চাদর, জনমনে কৌতূহল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ পড়া হয়েছে

অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সচিবালয়ের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে, সচিবালয় এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড স্থাপন করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরের পর থেকে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকায় সচিবালয়ের সামনের সড়কগুলোতে প্রবেশাধিকার সীমিত করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিক ছাড়া অন্য কেউ সচিবালয়ের মূল ফটক বা ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনের সড়কে প্রবেশের অনুমতি পাচ্ছেন না। জিরো পয়েন্টের সামনে ব্যারিকেড স্থাপন করে সেখানে প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিদের পরিচয়পত্র যাচাই এবং তাদের প্রবেশের কারণ জানতে চাওয়া হচ্ছে।

এ সময়, মাইকিংয়ের মাধ্যমে সচিবালয়ে প্রবেশের জন্য কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় প্রেসক্লাবের পাশে অবস্থিত ৫ নম্বর গেট ব্যবহার করার অনুরোধ জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024