শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আকিজ বোর্ড অর্জন করল বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ পড়া হয়েছে

প্রথমবারের মতো বোর্ড ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪ সম্মাননা পেল আকিজ বোর্ড। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোর সমন্বয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪ শীর্ষক অনুষ্ঠানে বোর্ড ক্যাটাগরিতে এ স্বীকৃতি অর্জন করে প্রতিষ্ঠানটি।

ভিন্ন ভিন্ন শিল্প খাতে নিজেদের একাগ্রতা এবং গ্রাহকদের গ্রহণযোগ্যতা অর্জন করতে পারা প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর এ সম্মাননায় ভূষিত করতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এবছর বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪টি প্রতিষ্ঠানকে এবং ১৫টি ব্র্যান্ডকে সেরা ব্র্যান্ড হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেয়া হয়।

দেশসেরা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে গঠিত বিচার পরিষদের সিদ্ধান্তের পাশাপাশি গ্রাহকদের মতামতের উপর বিষদ সমীক্ষা পরিচালনা করে এ সম্মাননার জন্য ব্র্যান্ডগুলোকে বাছাই ও পুরস্কৃত করা হয়। যার কারণে এ সম্মাননা মার্কেট লিডার হিসেবে আকিজ বোর্ডের অবস্থান আরও মজবুতই হয়েছে এবং সেই সঙ্গে ভবিষ্যতে নিত্য নতুন উদ্ভাবন ও সম্ভাবনার দুয়ার উন্মুক্ত কর দিয়েছে। ব্র্যান্ড হিসেবে আকিজ বোর্ডের এ অসামান্য অর্জন শুধু তাদের জন্য গৌরবেরই নয়, একই সঙ্গে গ্রাহকদের অনুপ্রাণিত করার পাশাপাশি পুরো ইন্ডাস্ট্রির ভবিষ্যৎকে ত্বরান্বিত করবে।

প্রসঙ্গত, দেশে কাঠের বোর্ড শিল্পের পরিধি বৃদ্ধি পাওয়ায় এ বছরই প্রথম উডেন বোর্ড ক্যাটাগরিতে সম্মাননা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। আর প্রথমবারের এই উদ্যোগেই সেরা হওয়ার গৌরব অর্জন করে আকিজ বোর্ড

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024