শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আর্থিক প্রতিষ্ঠানের চাকরিতে প্রবেশে বয়সসীমা নির্ধারণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ পড়া হয়েছে

ব্যাংকের মতো ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) চাকরিতেও প্রবেশে বয়সের সর্বোচ্চ সীমা ৩২ বছর নির্ধারণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে সরকারি চাকরির মতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও চাকরিতে ৩২ বছর বয়স পর্যন্ত যোগদান করা যাবে।

গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ সংক্রান্ত চিটি পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এই অধ্যাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক প্রতিষ্ঠানের সরাসরি কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত ১৮ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনটিতে বলা হয়, ‘আপাতত বলবৎ অন্য কোনো আইন, বিধিমালা, প্রবিধান মালা, আদেশ, নির্দেশ বা আইনগত দলিলে যা কিছুই থাকুক না কেন, এই অধ্যাদেশের বিধানাবলি প্রাধান্য পাবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতাবহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থায় চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর বা অনূর্ধ্ব ৩২ বছর উল্লেখ রয়েছে, সর্বত্র তা বয়সসীমা ৩২ বছরে প্রতিস্থাপিত হবে। এ ছাড়া প্রতিরক্ষা কর্ম বিভাগসমূহ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব স্ব নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমতো প্রবিধান মালা বহাল থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024