২০২৪ সালের সেরা ব্র্যান্ড হওয়ার মাধ্যমে টানা ৬ বার দেশে সেরা সিরামিকস ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করল আকিজ সিরামিকস।
গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪ শীর্ষক গালা নাইট অনুষ্ঠানে সিরামিকস ব্র্যান্ড হিসেবে এ বছরের সেরা ব্র্যান্ড হিসেবে আকিজ সিরামিকস-এর নাম ঘোষিত হয়।
ভিন্ন ভিন্ন শিল্প খাতে নিজেদের একাগ্রতা এবং গ্রাহকদের অসাধারণ গ্রহণযোগ্যতা অর্জন করতে পারা প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর এ সম্মাননায় ভূষিত করতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪টি প্রতিষ্ঠানকে এবং ১৫টি ব্র্যান্ডকে সেরা ব্র্যান্ড হিসেবে এ মর্যাদাপূর্ণ সম্মাননা দেয়া হয়। দেশসেরা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে গঠিত বিচার পরিষদের সিদ্ধান্তের পাশাপাশি গ্রাহকদের মতামতের ওপর সমীক্ষা চালিয়ে এ সম্মাননার জন্য ব্র্যান্ডগুলোকে বাছাই ও পুরস্কৃত করা হয়।
এর আগে ২০১৯ সালে প্রথম বারের মতো আকিজ সিরামিকস এ সম্মানে ভূষিত হয়। এরপর থেকে ২০২৪ সাল পর্যন্ত, টানা ৬ বার এ সম্মাননা নিজেদের করে রাখার কীর্তি গড়ে আকিজ সিরামিকস। এ অনন্য অর্জনের মাধ্যমে সিরামিক ইন্ডাস্ট্রিতে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় নিজেদের শ্রেষ্ঠত্ব আরো মজবুত করে নিয়েছে আকিজ সিরামিকস।