শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড’ পেলেন খালেদ হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ পড়া হয়েছে

১২তম ‘বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে-২০২৪’-এর শ্রেষ্ঠ মডেল হিসেবে ভূষিত হলেন খালেদ হোসেন চৌধুরী। বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় জমকালো আয়োজনের মাধ্যমে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

মডেল খালেদ হোসেন চৌধুরীর হাতে শ্রেষ্ট মডেলের সম্মানসূচক স্মারক পুরস্কারটি তুলে দেন অনুষ্ঠানের প্রধান আলোচক সংস্কৃতিজন পীরজাদা শহীদুল হারুন ও প্রধান অতিথি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রফেসর ড. মু. নজরুল ইসলাম তামিজী, সভাপতিত্ব করেন শফিকুর রহমান।

খালেদ হোসেন চৌধুরী বলেন, ‘আমি কখনো পুরস্কারের আশায় কাজ করি না। ভালোবাসা আর ভালো লাগা থেকে কাজ করি। আর তাতেই আমার আজকের এই সম্মাননা। আমাকে পুরস্কৃত করার জন্য উপস্থিত বিচারক মন্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ভালো কাজের মাধ্যমে নিজের সেরাটা দেয়ার চেষ্টা অব্যাহত থাকবে। উপস্থিত বিচারকমন্ডলী, সম্মানিত অতিথি ও বায়োস্কোপ কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024