শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বারাকা পতেঙ্গা পাওয়ারের এজিএমে লভ্যাংশ অনুমোদন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ পড়া হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এর ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বৃহস্পতিবার সিলেটের একটি হোটেল অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশ নেওয়া শেয়ারহোল্ডাররা কোম্পানি ঘোষিত ২% নগদ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদন করেন।

এজিএমে কোম্পানির চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন যে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ২০২১ সাল থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এবং কর্ণফুলী পাওয়ার লিমিটেডের প্রতিটির মোট শেয়ারের ৫১% বিনিয়োগ করেছে। এছাড়াও, কোম্পানিটি বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে একটি নতুন সিকিউরিটিজ হাউসে মোট শেয়ারের ৫২.৬৭% বিনিয়োগ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতেও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড অন্যান্য লাভজনক প্রকল্পে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করে যাচ্ছে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী চৌধুরী, পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন যে, ২০২৩-২৪ অর্থবছরে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের সম্মিলিত ইপিএস ছিল ০.৩৫ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ৩০ জুন ২০২৩ তারিখে দাঁড়ায় ২৬.৫২ টাকা।

সাধারণ সভা পরিচালনা করেন বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ রানা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024