শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০ কোম্পানির প্রায় ৬৮ কোটি টাকার লেনদেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ পড়া হয়েছে

বিদায়ী সপ্তাহে (২২-২৬ ডিসেম্বর’২৪) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- বিকন ফার্মা, সোস্যাল ইসলামী ব্যাংক, রেনেটা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, বেক্সিমকো ফার্মা, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইস্ক্রিম এবং স্কয়ার ফার্মা।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৬৭ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে বিকন ফার্মার সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ১৯ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৪১ টাকা ১০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ সোস্যাল ইসলামী ব্যাংকের ১৬ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৮ টাকা ৮০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ রেনেটার ৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৬৫৬ টাকা ৭০ পয়সা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৬ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকা, ব্যাংক এশিয়ার ৬ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৪ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকা, আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৮৫ লাখ টাকা, লাভেলো আইস্ক্রিমের ১ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা এবং স্কয়ার ফার্মার ১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024