শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সমালোচনার কড়া জবাব দিলেন জেফার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ পড়া হয়েছে

গানের মাধ্যমেই শোবিজে পরিচিতি জেফার রহমানের। তবে গানের পাশাপাশি মডেলিং, উপস্থাপনা এমনকি অভিনয়েও নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন এই গায়িকা। বর্তমানে জেফারের ফ্যাশন স্টেটমেন্টে পরিবর্তন আসলেও একটা সময় সাজ-পোশাক নিয়ে কটাক্ষের মুখে পড়েন। সম্প্রতি কনসার্টে নেচে তুমুল সমালোচনায় পড়েছেন জেফার। সামাজিক যোগাযোগমাধ্যমে জেফারের সেই সময়ের কিছু পারফরম্যান্স ছড়িয়ে পড়তেই আবারও শুরু হয় নেটিজেনদের সমালোচনা।

বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন জেফার। তিনি বলেন, সমালোচনা থাকবেই। আমরা যেহেতু পাবলিক ফিগার, কিন্তু আমার কাছে মনে হয় যে- আমি অনেকদিন ধরে কাজ করছি। আমাকে একজন মিউজিশিয়ান হিসেবে অনেকদিন ধরেই দেখছেন। যারা আমাকে চেনেন আমি কে, কি রকম গান করি- তারা জানেন। সমালোচনা আসলে আমাকে টানে না।

জেফার বলেন, আমি আসলে ইউটিউব থেকে উঠে এসেছি, ইংলিশ গান করতাম। আমার খালি গলায় অনেক গান রয়েছে। সেগুলো ইউটিউবে আছে, আমার কাছে আছে, আপনাদের কাছেও আছে।

লিপসিং প্রসঙ্গে এই সঙ্গীত শিল্পী বলেন, আমি যেহেতু একজন পপ আর্টিস্ট, আমাদের লাইভ এবং ট্র্যাক মিক্স করেই পারফর্ম করতে হয়; কারণ আমাদের গানগুলো মানুষ ওইভাবেই চেনে। ব্যাপারটা এমন নয় যে আমি গাচ্ছি না। আমি গাচ্ছি, আমার ট্র্যাকও আছে, আমার লাইভ ব্যান্ডও আছে। এটা মানুষদের বোঝা উচিৎ আমি মনে করি।

জেফার আরও বলেন, তালি দেওয়া উচিৎ, আমি লিপসিং করেই এতদূর এসেছি- তাই না?

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024