সোনালী ব্যাংক পিএলসি করপোরেট গ্রাহকদের জন্য ‘সোনালী করপোরেট আইব্যাংকিং’ শীর্ষক অনলাইন সেবা চালু করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন এমডি ও সিইও মো. শওকত আলী খান। ডিএমডি শামিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি সুভাষ চন্দ্র দাস। এ সময় প্রধান কার্যালয়ের সব জিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোনালী করপোরেট আইব্যাংকিং সেবা চালুর মাধ্যমে ব্যাংকের করপোরেট গ্রাহকরা অনলাইনে লেনদেনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।