শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাউফলের সুবিধাবঞ্চিতদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের কম্বল বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলের কালাইয়ায় সুবিধাবঞ্চিত, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। আজ শনিবার (২৮ ডিসেম্বর) ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এ. এস. এম. ফিরোজ আলম শাহেদা-গফুর-ইব্রাহিম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে প্রায় ৫০০ লোকের মাঝে এসব কম্বল বিতরণ করেন।

এসময় ব্যাংকের বরিশাল শাখার ব্যবস্থাপক মওদুদ আহমেদ, কালাইয়া শাখার ব্যবস্থাপক মোঃ আল মামুন, ব্যাংকের বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও ফিরোজ আলম বাউফল, কালাইয়া ও নওমালার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা ও কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মাঝেও বিপুল সংখ্যক কম্বল বিতরণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024