শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ব্যাংক খাতের বিভিন্ন অনিয়মে উদ্বেগ অর্থনীতি সমিতির

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ পড়া হয়েছে

ব্যাংকের খেলাপি ঋণ আদায়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ও বিগত সরকারের আমলে ব্যাংক খাতের বিভিন্ন অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অ্যাডহক কমিটির সভাপতি অধ্যাপক ড. আজিজুর রহমান।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে অধ্যাপক ড. আজিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, মো. জাকির হোসেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির অ্যাডহক কমিটির সহসভাপতি ড. নুরুল আলম তালুকদার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোক্তার কবির খান, ড. গুলজার নবী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন রিফাত, মোহাম্মদ আলী, ড. মো. মাহফুজুর রহমান, আবুল হাসান আবছার, নির্বাহী সদস্য কাজী জগলুল আকবর ও মো. ছাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সাক্ষাতে আজিজুর রহমান এই উদ্বেগ জানান। খেলাপি ঋণ আদায়ের অগ্রগতি ও ভবিষ্যতে যেন জাতিকে খেলাপি ঋণের বোঝা আর বহন করতে না হয় সেজন্য বাংলাদেশ ব্যাংকের তদারকি আরও জোরদার করার সুপারিশ করেন তিনি। বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয় এবং এর অগ্রগতি সময়ে সময়ে দেশের জনগণকে অবহিত করার ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেন তিনি।

আজিজুর রহমান বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির টাকা দ্রুত দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ গ্রহণ এবং এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার অনুরোধ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024