শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিলে ইআরএফের নিন্দা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ পড়া হয়েছে

সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার অনির্দিষ্টকালের জন্য বাতিল করার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। ইআরএফের নির্বাহী সদস্য শাহ আলম নূর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ শনিবার ইআরএফের সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার মুখে গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার কথা বললেও দফায় দফায় পেশাদার সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করার পর গতকাল শুক্রবার একসঙ্গে সব সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড অনির্দিষ্টকালের জন্য বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

এর মাধ্যমে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার রুদ্ধ করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি ও পেশাদার সাংবাদিকদের চাকরির নিরাপত্তা বিঘ্নিত করবে বলে ইআরএফ আশঙ্কা করছে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকেরা যাতে নির্বিঘ্নে সচিবালয়ে নিয়মিত যাতায়াত করতে পারেন, তা দ্রুত নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইআরএফের এ দুই নেতা।

উল্লেখ্য, গতকাল ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে’ সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024