শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এইচ-ওয়ান বি ভিসা বিতর্কে ইলন মাস্কের পক্ষে দাঁড়ালেন ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ পড়া হয়েছে

এইচ-ওয়ান বি ভিসা বিতর্কে বিলিয়নেয়ার টেক সিইও ইলন মাস্কের পক্ষে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে কাজ করার ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।

রবিবার (২৯ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এতথ্য জানান হয়।

ট্রাম্প বলেন, তাঁর প্রতিষ্ঠানগুলোতে অনেক এইচ-ওয়ান বি ভিসাধারী কর্মী আছে। তিনি এইচ-ওয়ান বিতে বিশ্বাস করেন। এই ভিসা পদ্ধতিকে দুর্দান্ত প্রোগ্রাম সম্বোধন করে, অনেকবার এটি ব্যবহার করেছেন বলেও জানান ট্রাম্প।

এর আগে তীব্র অভিবাসনবিরোধী, বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী কট্টর রিপাবলিকানরা এইচ-ওয়ান বি ভিসা প্রোগ্রামের কঠোর বিরোধিতা করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গড়ে তোলার চেষ্টা করেন। এর পর ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স তাদের বিদেশি প্রযুক্তিকর্মীদের জন্য এইচ-ওয়ান বি ভিসা প্রোগ্রাম রক্ষায় ‘যুদ্ধ’ করার ঘোষণা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ভিসা ইস্যুতে নিজের অবস্থান জানান দিলেন ট্রাম্প।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024