শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কখন ও কীভাবে পাওয়া যাবে বিপিএলের টিকিট?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএল শুরুর একদিন আগে টিকিট নিশ্চিত করতে না পেরে হতাশায় ডুবেছেন ক্রিকেট প্রেমিকরা। টিকিট না পেয়ে বিক্ষোভও করতে দেখা গেছে দর্শকদের। আজ শীতের কাক ডাকা ভোর থেকেই মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছেন ক্রিকেটভক্তরা। ভক্তদের কথা চিন্ত করে পরে টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। একইসঙ্গে টিকিট কেনার উপায় এবং স্থানও জানানো হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় এক বিবৃতিতে টিকিট ক্রয়সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি ও অনলাইনে এই দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। বিকেল ৪টা থেকে সরাসরি টিকিট বিক্রি শুরু হবে। বিক্রি চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এ ছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে নির্ধারিত মধুমতি ব্যাংক থেকে।

এ ছাড়া অনলাইনে টিকিট নেওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

ক্যাটাগরিভিত্তিক বিপিএল টিকিটের মূল্য

১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২০০০ টাকা

২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২০০০ টাকা

৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) : ১০০০ টাকা

৪. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) : ৮০০ টাকা

৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) : ১০০০ টাকা

৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড) : ৫০০ টাকা

৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৫০০ টাকা

৮. সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা

৯. নর্দান গ্যালারি : ৩০০ টাকা

১০. ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

১১. ক্লাব হাউস সাউথ – শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) : প্রতি টিকিটে ৬০০ টাকায় ৩০০টি আসন পাওয়া যায়।

মধুমতি ব্যাংকের যেসব শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে

১. মিরপুর শাখা (মিরপুর ১১)
২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন)
৩. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)
৪. গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি)
৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)
৬. কামরাঙ্গীর চর শাখা
৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024