শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বছর শেষে বিয়ে করলেন প্রিয়ন্তী উর্বী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ পড়া হয়েছে

চলতি বছরজুড়েই ছিল তারকাদের বিয়ের ধুম। মৌসুমী হামিদ, জোভান, চমক, অর্ষা, স্বাগতা, তামিম, নাদিয়া, সুজানা, শিরিন শিলাসহ প্রায় একঝাঁক তারকা এবার বিয়ের পিঁড়িতে বসেছেন। এবার বিয়ে করলেন প্রিয়ন্তী উর্বী।

গত ২৭ ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী। তার স্বামী সালমান আহমেদ। বর্তমানে একটি সংবাদপত্রের বিপণন বিভাগে কর্মরত রয়েছেন তিনি। এদিন গুলশান আজাদ মসজিদে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে।

জানা গেছে, বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব উর্বী-সালমানের। চলতি বছরে জুলাইয়ে ছিল অভিনেত্রীর জন্মদিন। আর তাই বিশেষ এই দিনে ছয় বন্ধুকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন তিনি। সঙ্গে সেই বন্ধুও ছিলেন।

সমুদ্রের তীরে বসে ছিলেন উর্বী। সেখানেই সিনেম্যাটিক স্টাইলে অভিনেত্রীকে পায়েল পরিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব দেন সালমান। এরপর আর ব্যাপারটা দুজনের মধ্যে আটকে থাকেনি। পারিবারিকভাবে গড়িয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান উর্বী। এখন নিয়মিত নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। মিষ্টি হাসি ও সাবলীল অভিনয় দিয়ে এখন পর্দার প্রিয় মুখ উর্বী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024