শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বায়োমেট্রিক সিমবিহীন করদাতাদের সুখবর দিল এনবিআর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ পড়া হয়েছে

একইসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব করদাতাকে সহজে ও নির্বিঘ্নে অনলাইনে রিটার্ন দাখিল করতে আহ্বান জানিয়েছে।অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করার অংশ হিসেবে যেসব করদাতা জাতীয় পরিচয়পত্র থাকার পরও আঙ্গুলের ছাপ না থাকার কারণে বায়োমেট্রিক মোবাইল সিম নিতে পারেননি এবং সে কারণে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারছেন না তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (২৯ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

এতে বলা হয়, এ ধরনের করদাতারা দ্বিতীয় সচিব (কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন), জাতীয় রাজস্ব বোর্ডের ৭১৭ নম্বর কক্ষে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদন করে সাপ্তাহিক অফিস চলাকালীন ই-রিটার্নে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এছাড়া এরই মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী প্রায় ১০ লাখ করদাতাসহ সব করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ড আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একইসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব করদাতাকে সহজে ও নির্বিঘ্নে অনলাইনে রিটার্ন দাখিল করতে আহ্বান জানিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024