শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ব্যাংকখাতে ব্যর্থতার দায় কমবেশি সবার: গভর্নর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ পড়া হয়েছে

ব্যাংকখাতে ব্যর্থতার দায় কমবেশি সবারই আছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর।

রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, ‌ব্যাংকখাতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আবার অন্য দিকে থেকে দেখলে এটাও বলতে হবে যে ব্যাংক খাত যতদূর এগোতে পারত বা পুরা আর্থিক খাতটাই যতদূর এগোতে পারত, সেটা আমরা পারিনি। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতাও আছে।

তিনি বলেন, যাইহোক, এটার মূলে একক কোনো গোষ্ঠী বা ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম। সবাই হয়তো নিজেদের জায়গা থেকে চেষ্টা চালাতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে হয়তো হয় নাই। সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে।

ব্যাংকিং খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে জানিয়ে গভর্নর বলেন, এ খাত বিকশিত হবে। সেক্ষেত্রে আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024