শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মোংলা বন্দরে পণ্য খালাস শুরু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ পড়া হয়েছে

দাবি পূরণের আশ্বাস পাওয়ায় প্রায় ৪৫ ঘণ্টা কর্মবিরতির পর ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকরা। এতে আজ সকাল থেকে মোংলা বন্দরে অবস্থান করা মাদার ভেসেল থেকে আমদানি পণ্য খালাস শুরু হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল রাতে নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতারা। বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

সার আমদানিকারক প্রতিষ্ঠান গ্লোরি শিপিংয়ের ব্যবস্থাপক মাহমুদুল ইসলাম ইমন বলেন, নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে বিপুল পরিমাণ পণ্য আটকা পড়ে। এতে তাদের কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। তবে শনিবার রাতে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ায় রবিবার সকাল থেকে আবার পণ্য খালাস শুরু করা হয়।

এর আগে চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে সাত খুনের ঘটনায় চার দফা দাবিতে গত ২৬ ডিসেম্বর রাত ১২টা থেকে শুরু হয় নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এতে অভ্যন্তরীণ নৌরুটে বন্ধ থাকে পণ্য পরিবহন ও খালাস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024