শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অবশেষে সচিবালয়ে প্রবেশের অনুমতি পেলেন সাংবাদিকরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ পড়া হয়েছে

অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর সচিবালয়ে প্রবেশের অনুমতি পেলেন সাংবাদিকরা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি পান তারা।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস পেয়ে সচিবালয়ে প্রবেশের জন্য সকাল থেকে সেখানে যান সাংবাদিকরা। কিন্তু অনুমতি না পাওয়ায় সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। অনেক সংবাদকর্মী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সচিবালয়ে ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ২৬ ডিসেম্বর রাতে সাংবাদিকদের সচিবালয় প্রবেশের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকের পর সরকারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার থেকে পরবর্তী ১৫ দিন সাংবাদিকরা অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করবেন। এরপর আবেদনের ভিত্তিতে সাংবাদিকদের নতুন প্রবেশ পাস দেওয়া হবে।

পরে রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দেন, ‘সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও সাংবাদিকদের একই তথ্য জানান। এর পরিপ্রেক্ষিতে অস্থায়ী পাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের তালিকাও দেওয়া হয়। কিন্তু তারপরও পেশাগত কাজে সচিবালয়ে প্রবেশ করতে পারছিলেন না সাংবাদিকরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024