শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এসআইবি পিএলসির শরী’আহ সুপারভাইজরী কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ পড়া হয়েছে

সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবি) পিএলসির শরী’আহ সুপারভাইজরী কমিটির ৯২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শরী’আহ সুপারভাইজরী কমিটির ভাইস চেয়ারম্যান মুফতি আবদুল্লাহ মাসুম।

শরী’আহ সুপারভাইজরী কমিটির সদস্য অধ্যাপক ড. মোঃ শামসুল আলম, ড. এম. মাসুদ রহমান, ড. মোঃ রফিকুল ইসলাম, মুফতি যুবায়ের আবদুল্লাহ, ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) এবং সদস্য সচিব মুফতি আবু বকর সিদ্দিক নাবিল সভায় উপস্থিত ছিলেন।

সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মোঃ নাজমুস সায়াদাত সহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা। সভার কাজে সহযোগিতা করেন শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন।

সভায় ২০২৪ সালে ব্যাংকের সার্বিক কার্যক্রমে ইসলামী শরী’আহ পরিপালনের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024