শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পাঁচ মাসে বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি কমেছে ৯১ শতাংশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ পড়া হয়েছে

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশের পাওয়া বিদেশি ঋণের প্রতিশ্রুতি অনেকটা কমেছে, অর্থছাড়ের বেলাতেও তাই। যদিও একইসময়ে বেড়েছে ঋণ পরিশোধ।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে ৯১ শতাংশ, অর্থছাড় কমেছে ২৭ শতাংশ, অন্যদিকে ঋণ পরিশোধ বেড়েছে ২৮ দশমিক ৪৪ শতাংশ।

চলতি অর্থবছরের অর্থবছরের প্রথম পাঁচ মাসে উন্নয়ন সহযোগীদের কাছে থেকে প্রতিশ্রুতি এসেছে ৫২২.৬৮ মিলিয়ন ডলার। সে তুলনায়, গত অর্থবছরের একই সময়ে ৫.৮৫৯ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল।

আলোচ্য সময়ে, উন্নয়ন সহযোগীরা ছাড় করে ১.৫৪৪ বিলিয়ন ডলার, গত অর্থবছরের একই সময়ে ছাড় হয়েছিল ২.১১ বিলিয়ন ডলার।

অন্যদিকে, বাংলাদেশ আগে নেওয়ার ঋণের সুদ ও আসল বাবদ জুলাই-নভেম্বরে পরিশোধ করেছে ১.৭১ বিলিয়ন ডলার, গত অর্থবছরের একই সময়ে ঋণ পরিশোধের পরিমাণ ছিল ১.৩৩ বিলিয়ন ডলার।

ঋণ প্রতিশ্রুতি ও অর্থছাড় কমার এই প্রবণতাকে কেন্দ্র করে বাংলাদেশ আগামীতে তার উন্নয়ন প্রকল্পগুলোর জন্য পর্যাপ্ত বৈদেশিক অর্থায়ন পাবে কিনা– তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024