শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

লাভেলোর ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ পড়া হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ২০২৩-২০২৪ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) কোম্পানির ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান দাতিন শামীমা নার্গিস হক।

উক্ত সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাতো’ প্রকৌশলী মো: একরামুল হক সভার কার্য বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষৎ পরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আগামী দিনগুলোতেও কোম্পানির সাফল্য ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ারহোল্ডাররা ফিজিক্যালি ও ভার্চুয়ালি এই এজিএমে মতামত প্রদান করেন এবং ২০২৩-২০২৪ হিসাব বছরের জন্য সুপারিশকৃত ২০% লভ্যাংশ সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করেন। সভায় বিনিয়োগকারীরা গত বছরগুলোর কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কোম্পানির ব্যবসা পরিচালনা উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ দেন।

এজিএমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মুহসীনিনা তাওফিকা একরাম, পরিচালক মুহসীনিনা সারিকা একরাম, রুহুল আমিন এফ সি এম এ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ব্যারিস্টার সাজেদ আহমেদ সামি, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, কোম্পানি সচিব মো: মহিউদ্দিন সরদার, সিএফও মোশতাক আহমদ, হেড অফ ইন্টার্নাল অডিট এন্ড কমপ্লায়েন্স মোঃ মাহফুজুর রহমান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024