শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আবার চালু হলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ পড়া হয়েছে

পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদন ১৪ দিন পর আবারও চালু হলো। সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।

গত ১৬ ডিসেম্বর সকালে পার্শ্ববর্তী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) নির্দেশনায় এ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

বর্তমানে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হলেও এ কেন্দ্রের রক্ষণাবেক্ষণের জন্য এখনো বন্ধ রয়েছে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024