শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ক্রাফটসম্যান ফুটওয়্যারের নগদ লভ্যাংশ অনুমোদন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ পড়া হয়েছে

ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসোরিজ লিমিটেড এর ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এজিএমে ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে কোম্পানিটি।

সম্প্রতি রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত পুলিশ কনভেনশন হলে বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ক্রাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসোরিজ লিমিটেড এর বোর্ড চেয়ারপার্সন ডা.রেজিনা বেগম, ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম, পরিচালক রুমানা বেগম, সারা হোসেন, সাবরিনা জামান, মাহে আলম, ডা. মো. জহিরুল ইসলাম, ডা. মো. আবু সাইদ টিটু ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. ফেরদৌস হোসেনসহ অন্যান্য শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ০৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৭২ পয়সা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024