শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চট্টগ্রামে এনআরবি ব্যাংকের ৬ কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ পড়া হয়েছে

চট্টগ্রামে মানি লন্ডারিংয়ের অভিযোগে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৬ কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপপরিচালক মো. আতিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে সোয়া ৭ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ পেয়েছে দুদক।

আসামিরা হলেন- নর্ম আউটফিট অ্যান্ড এক্সসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আবেদীন, তার স্ত্রী সোহেলা আবেদীন, একেএম জাহিদ হোসেন, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক, প্রদ্যুৎ বিকাশ চৌধুরী, মো. জাকের হোসেন জুয়েল, তনুশ্রী মিত্র, মো. আজিম উদ্দিন, মো. মুখতার হোসেন, সাবেক রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন চৌধুরী, মো. আলমগীর হোসেন ভূঞা, মো. নায়েবুল ইসলাম ও মো. আবু তাহের খান।

মামলা সূত্র জানায়, জাল দলিল ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বন্ড সুবিধায় ২২ কোটি ২৫ লাখ ১২ হাজার ৩৪২ টাকার কাঁচামাল আমদানির মাধ্যমে ৭ কোটি ১৪ লাখ ১৩ হাজার ১১২ টাকা মানি লন্ডারিং করা হয়েছে। আর এই মানি লন্ডারিং কাজে সহযোগিতা করেছিলেন সাবেক রাজস্ব কর্মকর্তা ও এনআরবি কমার্শিয়াল ব্যাংককের কর্মকর্তারা। তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় প্রতিষ্ঠানের মালিক ও সহযোগীদের বিরুদ্ধে মামলা করে দুদক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024