শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অন্তর্বর্তী সরকারের সময়ে গরু হত্যার দাবি করে ২০২৩ সালের ছবি প্রচার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে

সম্প্রতি ‘ডক্টর ইউনূস এক দুর্বৃত্তের নাম, সে মানুষকে তো হত্যা করছেই কিন্তু পশুকেও নিষ্ঠুর নির্যাতন করে হত্যা করতে ছাড়ছে না’ শীর্ষক একটি মৃত গরুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গরু হত্যার ঘটনা ও ছবিটি সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০২৩ সালের পুরোনো একটি ঘটনার ছবিকে উক্ত দাবিতে প্রচার করে বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আবুল হাসানাত নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ৩ জুলাইয়ের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। সেখানেই মৃত গরুর হুবহু ছবিটি যুক্ত থাকতে দেখা যায়৷

ওই পোস্ট সূত্রে জানা যায়, গরু হত্যার ঘটনাটি গত ২০২৩ সালের ২ জুলাই দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়নের ২নং ওয়ার্ডে ঘটে৷ গরুটি করাতিরহাট এলাকায় দুদু মিয়া সর্দারের ছিলো এবং পেটে বাছুর থাকা জীবন্ত গাভীকে কুপিয়ে পার্শ্ববর্তী বাদশা মোল্লার বাড়ির পাশে রেখে যাওয়া হয়৷

পোস্টটির কমেন্টে তিনি জানান, তিনি এই পোস্ট করার পর পশুর প্রতি পাশবিকতার ঘটনাস্থল চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকা পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার, লক্ষ্মীপুর সদর থানার ওসি সঙ্গে ছিলেন। সে সময় পুলিশ সুপার এলাকাবাসীর বক্তব্য শোনেন।

অর্থাৎ, মৃত গরুর এই দৃশ্যটি বর্তমান সরকারের সময়ের নয়। ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের সময়ের।

সুতরাং, ২০২৩ সালের পুরোনো ছবি ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের সময়ে গরু হত্যার দৃশ্য বলে দাবি করে মিথ্যা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024