শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কুয়েত ও বাহরাইনে চলাচল করবে এমিরেটসের নতুন এয়ারবাস এ৩৫০

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৯০ পড়া হয়েছে

এমিরেটস এয়ারলাইন আগামী ৮ জানুয়ারি থেকে দুবাই-কুয়েত এবং দুবাই-বাহরাইন রুটে ফ্লাইট পরিচালনার জন্য সদ্য তাদের বহরে যুক্ত এয়ারবাস এ৩৫০ ব্যবহার করবে। এগুলো হবে এ৩৫০ দ্বারা পরিচালিত দ্বিতীয় ও তৃতীয় গন্তব্য।

তিন শ্রেণী বিশিষ্ট নতুন এই উড়োজাহাজগুলোতে ৩১২টি যাত্রী আসন রয়েছে, যার মধ্যে বিজনেস শ্রেণীতে ২১টি, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি শ্রেণীতে যথাক্রমে ২১টি ও ২৫৯টি।

এমিরেটস এ৩৫০ এ যুক্ত হয়েছে বেশ নতুন কিছু বৈশিষ্ট্য যেমন প্রতিটি কেবিনের ছাদগুলো অপেক্ষাকৃত উঁচু, আইলগুলো অধিকতর প্রশস্থ এবং এর সাথে রয়েছে নতুন প্রযুক্তি, দ্রুততর ওয়াইফাই এবং ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় যাত্রীদের জন্য সিনেম্যাটিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ। ইনফ্লাইট ব্যবস্থাটি আরও উন্নততর এবং এতে থাকছে আরও অধিক সংখ্যক বিনোদন কন্টেন্ট।

এমিরেটস বর্তমানে কুয়েতে প্রতি সপ্তাহে ২৯টি এবং বাহরাইনে ২২টি ফ্লাইট পরিচালনা করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024