শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ট্রাম্পের হোটেলের সামনে সাইবার ট্রাকে বিস্ফোরণ, নিহত ১

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে

নিউ অরলিন্সে গাড়িচাপায় ১৫ জন নিহতের ঘটনার রেশ না কাটতেই এবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাকের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের বলেন, ‘বড় বিস্ফোরণের আগে’ বৈদ্যুতিক গাড়িটি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাচের প্রবেশপথ পর্যন্ত চলে যায়।

ভিডিও ফুটেজে দেখা গেছে, হোটেলের প্রবেশপথে সাইবারট্রাকটিতে দাউ দাউ করে আগুন ধরে যাওয়ার আগে, সেটিতে ছোট বিস্ফোরণ ঘটে।

ম্যাকমাহিল জানান, সাইবারট্রাকের ভেতরে ‘একজন মৃত ব্যক্তি’ ছিলেন এবং সাতজন সামান্য আহত হয়েছেন।

এদিকে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে টেসলার প্রধান ইলন মাস্ক দাবি করেছেন, বিস্ফোরণটি ‘খুব বড় আতশবাজি’ কিংবা ‘ভাড়া করা সাইবারট্রাকটিতে বহন করা একটি বোমা থেকে’ সৃষ্ট। এটি গাড়ির সঙ্গে সম্পর্কিত নয় বলেও দাবি তার।

বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে কাজ করার কথা জানিয়েছে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024