শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

বছরের দ্বিতীয় কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫৩ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৯০৬ বারে ১৪ লাখ ১৪ হাজার ৫৮২ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৯৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে উসমানীয়া গ্লাসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১ বারে ১ হাজার ৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪০ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ বারে ১ টি শেয়ার লেনদেন করে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-মেঘনা কনডেন্সড মিল্ক’র ৬.২২ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৬.২১ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৩.৮৪ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৩.৬৯ শতাংশ, এপেক্স ট্যানারির ৩.৪৫ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.১২ শতাংশ এবং পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর ৩.১১ শতাংশ কমেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024