শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নতুন গান নিয়ে আসছেন তাসনিয়া ফারিণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ঢালিউড অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেছেন, আমরা ভাগ্যবান। আরও একটি নতুন বছর পেয়েছি। তবে দিনটি সবার জন্যই যেন আনন্দের হয়, সেই কামনাই থাকবে। তিনি আরও বলেন, আমার আনন্দ যেন কারও বিপদের কারণ না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

সফলতার সঙ্গে আরও একটি বছর পার করলেন অভিনেত্রী ফারিণ। ক্যারিয়ারের সেরা সময়ে বছর শেষ করে নতুন বছরে পা দিলেন তিনি। সেই সঙ্গে দর্শকদের সুখবরও দিয়েছেন অভিনেত্রী।

চলতি বছর তাসনিয়া ফারিণ বেশ কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন। তার মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান, যা নিয়ে এ অভিনেত্রী বলেন, আমি কখনো প্ল্যান করে কোনো কিছু করি না। যেটা ভালো লাগে, সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি। সেই ভালো লাগা থেকে আমার দর্শকদের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত।

তিনি বলেন, আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা চলছে। সেটিও একপ্রকার নিশ্চিত। এ দুটি কাজের বিষয়েই দ্রুত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। আপাতত এটুকুই বলার অনুমতি আছে বলে জানান তাসনিয়া ফারিণ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024