শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ব্র্যাক ব্যাংকের ডেডিকেটেড ক্লায়েন্ট সার্ভিস ইউনিট চালু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৯১ পড়া হয়েছে

কর্পোরেট ও ইনস্টিটিউশনাল গ্রাহকদের ইন্টারন্যাশনাল ট্রেড সহজতর করতে একটি ডেডিকেটেড ক্লায়েন্ট সার্ভিস ইউনিট চালু করেছে ব্র্যাক ব্যাংক।

বুধবার (১ জানুয়ারি) ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সিনিয়র ম্যানেজমেন্টের উপস্থিতিতে এই ইউনিটটির উদ্বোধন করেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান।

সবচেয়ে উন্নত প্রযুক্তি-সমৃদ্ধ ও বিশেষজ্ঞ ট্রেড সার্ভিস টিম দ্বারা পরিচালিত এই ইউনিটটি গ্রাহকদের আমদানি ও রপ্তানি বাণিজ্য আরও সহজ করবে। এই গ্রাহককেন্দ্রিক টিম গ্রাহকদের জন্য ওয়ান-স্টপ সেবা আরও বৃদ্ধি করার পাশাপাশি প্রোঅ্যাকটিভলি বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে গ্রাহকদের আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা উপহার দেবে।

এই সার্ভিস ইউনিট চালুর বিষয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমাদের ডেডিকেটেড সার্ভিস ইউনিট চালুর প্রধান উদ্দেশ্য হলো গ্রাহক অভিজ্ঞতা ও দক্ষতা উন্নত করা এবং ট্রেড অপারেশন্সের সময় আরও কমানো। এই উদ্যোগটি দেশের কর্পোরেট ও ইনস্টিটিউশনাল গ্রাহকদের কাছে সবচেয়ে পছন্দের ট্রানজ্যাকশনাল ব্যাংকিং পার্টনার হওয়ার লক্ষ্যে ব্র্যাক ব্যাংককে এক ধাপ এগিয়ে দেবে।”

বিশেষায়িত, দক্ষ ও প্রযুক্তিচালিত ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের ক্ষমতায়িত করার যাত্রায় এই উদ্যোগটি ব্যাংকটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024