শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ওয়ালটন হেডকোয়ার্টার্সে ‘ডুয়েল ব্যান্ড রাউটার’ উদ্বোধন করলেন বিটিআরসি চেয়ারম্যান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৯০ পড়া হয়েছে

বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে এনেছে নতুন মডেলের ওয়াই-ফাই রাউটার। ‘তরঙ্গ’ ব্র্যান্ডের প্যাকেজিংয়ে ডব্লিউআরসিক্স ১ আই (ডব্লিউআর ৬১ আই) মডেলের এই রাউটারের প্রধান আকর্ষণ ডুয়েল ব্যান্ড প্রযুক্তি। দ্রুতগতির ৫ গিগাহার্টজ ব্যান্ডের রাউটারটি অ্যাডভান্সড পারফরমিং টেকনোলজির মাল্টিমিডিয়াসমৃদ্ধ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি।

গতকাল বুধবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে নতুন মডেলের এই রাউটার উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। এ সময় উপস্থিত ছিলেন বিটিআরসির কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ ও মাহমুদ হোসেন, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল ও মো. আমিনুল হক, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম অভি, এএমডি লিয়াকত আলী ও চিফ বিজনেস অফিসার (কম্পিউটার ও পিসিবিএ) তৌহিদুর রহমান রাদ।

ওই দিন সকালে বিটিআরসির চেয়ারম্যানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে এলে তাঁদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন ডিজি-টেকের এএমডি প্রকৌশলী লিয়াকত আলীসহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারখানা প্রাঙ্গণে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিশাল কর্মকাণ্ডের ওপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি উপভোগ করেন। পরে অতিথিরা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। এরপর পর্যায়ক্রমে তাঁরা রেফ্রিজারেটর, এসএমটি (সারফেস মাউন্টিং টেকনোলজি), পিসিবি ও ল্যাপটপ প্রজেক্ট, মোবাইল ফোন ও মোল্ড উৎপাদন প্ল্যান্টসহ বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন। তাঁরা দেশি প্রযুক্তিপণ্য উৎপাদনের অভাবনীয় অগ্রগতি এবং বিশ্বমানের প্রযুক্তিপণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিতে ওয়ালটনের বিপুল কর্মকাণ্ড দেখে অভিভূত হন।

পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, ‘ওয়ালটন প্রযুক্তিপণ্যে বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব দিচ্ছে, তাতে আমরা প্রতিষ্ঠানটি নিয়ে আশাবাদী। আজ ওয়ালটনে এসে যে কর্মকাণ্ড দেখলাম, তা গর্ব করে বলার মতো। ওয়ালটন তাদের পণ্যের মাধ্যমে দেশকে বহির্বিশ্বে দারুণভাবে ব্র্যান্ডিং করে চলেছে। ওয়ালটন বাংলাদেশকে গর্বিত করেছে।’

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বাজারে ছাড়া নতুন রাউটারটিতে রয়েছে ৪টি ৫ ডিবিআই অ্যানটেনা, যা সিগন্যালের স্ট্রেন্থ বাড়িয়ে ব্যবহারকারীকে দেবে আরও উন্নত ওয়্যারলেস ইন্টারনেট ট্রান্সমিশন। এ ছাড়া রয়েছে ওমনি-ডিরেকশনাল প্রযুক্তি, যা বাড়ি কিংবা অফিসের সবখানে শক্তিশালী নেটওয়ার্ক কাভারেজ দিতে সক্ষম। এতে মাল্টি ইউজার, মাল্টি ইনপুট, মাল্টি আউটপুটের পাশাপাশি ওএফডিএমএ প্রযুক্তি থাকায় একাধিক ডিভাইস রাউটারটিতে সহজে সংযুক্ত হয়ে উন্নতমানের ও দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করা যাবে। এর দাম ৪ হাজার ৫৫০ টাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024