শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

জুটি বাঁধছেন তাসনিয়া ফারিণ-দেব

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

শোবিজের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ক্যারিয়ারে বেশ কিছু হিট নাটক-ওয়েব সিরিজ উপহার দিয়েছেন তিনি। প্রশংসা কুড়িয়েছেন চলচ্চিত্রে কাজ করেও। অন্যদিকে কলকাতার হিরো দেব। তার সিনেমা মানেই হিট। গেল বছরের শেষে ভক্তদের উপহার দিয়েছেন ব্লকবাস্টার সিনেমা ‘খাদান’। এবার একসঙ্গে জুটি বাঁধছেন ফারিণ-দেব।

নতুন বছরের শুরুতে নতুন এক ছবির ঘোষণা করলেন দেব। যে গল্পে উড়বে প্রজাপতি। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক ও প্রযোজককে সঙ্গে নিয়ে জানিয়ে দিলেন নতুন বছরেই আসছে ‘প্রজাপতি টু’।

সেখানে দেব লিখেছেন, ‘চব্বিশের না বলা গল্প, বলা হবে পঁচিশে। ভীষণ আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের পরবর্তী সিনেমা প্রজাপতি টু।’

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, প্রথম সিনেমার মতো দেবের বাবার চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। অভিনেত্রী তাসনিয়া ফারিণকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।

চলতি বছরের মার্চ মাসে দেব-মিঠুনের সিনেমার শুটিং শুরু হবে। ‘প্রজাপতি’ সিনেমায় বাবা-ছেলের চরিত্রে দেব ও মিঠুনের অভিনয় দাগ কেটেছিল দর্শকদের মনে।এবারও তেমনই গল্পের প্রত্যাশায় দর্শকরা। পাশাপাশি নতুন চমক হিসেবে থাকবে ফারিণ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024