শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

তুরস্কে ফিলিস্তিনিদের সমর্থনে সমাবেশে হাজারো মানুষের ঢল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

ইসরাইলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের সমর্থনে তুরস্কের ইস্তানবুলে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) ইস্তানবুলের কেন্দ্রস্থলে গালাতা সেতুতে জড়ো হন হাজার হাজার মানুষ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ।

সমাবেশটির আয়োজন করেছিল ন্যাশনাল উইল প্ল্যাটফর্ম। এতে প্রায় ৪০০টি নাগরিক সমাজ সংস্থা একত্রিত করা হয়। বিক্ষোভটির নেতৃত্ব দেয় তুর্কি যুব ফাউন্ডেশন।

সমাবেশের আগে সেতুর দিকে যাওয়ার প্রধান সড়ক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বেশকিছু বিক্ষোভকারীরা সেতুর কাছাকাছি বন্দরে নৌকা নিয়ে যায় এবং বাকিরা যায় পায়ে হেঁটে।

এদিন ভোরে হাগিয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ থেকে সুলতানাহমেত (নীল মসজিদ) পর্যন্ত সেতুর কাছে ইস্তাম্বুলের আইকনিক মসজিদগুলোর বাইরে বহু বিক্ষোভকারী জড়ো হন এবং ফজরের নামাজ আদায় করেন।

এরপর তারা তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা উচিয়ে সমাবেশস্থলের দিকে অগ্রসর হন। এ সময় তাদের কাছে ‘গাজায় গণহত্যা বন্ধ করুন’ এবং ‘এ সান ইজ রাইজিং’ লেখা ব্যানার দেখা যায়।

সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী ওসমান আস্কিন বাক, শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মেহমেত ফাতিহ কাসির এবং বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত। আরও ছিলেন- সাবেক পার্লামেন্ট স্পিকার মুস্তফা সেন্টপ, ফ্রি কজ পার্টি নেতা জেকেরিয়া ইয়াপিসিওগলু এবং ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহির উনাল, ইলিম ইয়ামা ফাউন্ডেশনের চেয়ারপার্সন এবং তুর্কি যুব ফাউন্ডেশনের উচ্চ উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024