শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই প্রোটিয়া মাফাকার ইতিহাস

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

২০০৩ সালে যখন কেপটাউনের নিউল্যান্ডসে পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা, তখনও জন্মই হয়নি কোয়েনা মাফাকার। অথচ শুক্রবার (৩ জানুয়ারি) এই মাঠেই টেস্ট অভিষেক হলো এই পেসারের।

১৮ বছর ২৭০ দিন বয়সে টেস্টে অভিষিক্ত মাফাকা এখন দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সবচেয়ে কমবয়সি পেসার।

দক্ষিণ আফ্রিকার জার্সিতে এরই মধ্যে রঙিন পোশাকের দুই ফরম্যাটে অভিষেক হয়েছে মাফাকার। দুটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টিও খেলা হয়েছে দেশের জার্সিতে। এবার ক্রিকেটের অভিজাত ফরম্যাটে পথচলা শুরু হলো তার।

সাদা পোশাকে অবশ্য ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি অভিজ্ঞতা নেই মাফাকার। এখনও উচ্চ মাধ্যমিক পর্যায়ের এই শিক্ষার্থী প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মোটে তিনটি।

এদিকে সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নাম লিখিয়েছে তারা। ফলে সিরিজের দ্বিতীয় ও টেস্টটি তাদের জন্য ততটা গুরুত্ব বহন করছে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024