শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যমুনায় আল হারামাইনের ১২টি পারফিউম উন্মোচন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৯২ পড়া হয়েছে

যমুনা ফিউচার পার্কে আল হারামাইন পারফিউম ১২টি নতুন সুগন্ধি উন্মোচন করেছে। শুক্রবার সন্ধ্যায় আল হারামাইন পারফিউমের বিপণনকেন্দ্রে বর্ণাঢ্য প্রডাক্ট লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নতুন ১২টি পারফিউম উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- যমুনা বিল্ডার্সের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) ড. মোহাম্মদ আলমগীর আলম, আল হারামাইন পারফিউমের নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ, চিত্রনায়ক নিরব হোসেন, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অবন্তী, ইশায়া তাহসিনসহ অন্যরা।

বিদ্যা সিনহা মিম বলেন, আল হারামাইনের পারফিউম সব সময় আমার খুব ভালো লাগে। শুধু আমি না আমার মাও পছন্দ করেন। নতুন ১২টি ফ্লেভার এসেছে। এখানে স্পাইসিসহ নানা রকমের পারফিউম আছে। আমি প্রত্যাশা করছি, প্রতিটি পারফিউম খুব ভালো হবে এবং সবাই খুব পছন্দ করবেন।

আলমগীর আলম বলেন, এটি শুধু সুন্দর মোড়ক নয়, এটি অসাধারণ পারফিউম। পারফিউম ও আতর মানেই আল হারামাইন। আল হারামাইনের মূল কাঁচামাল সিলেটের। দেশীয় কাঁচামাল দিয়ে আল হারামাইন মধ্যপ্রাচ্য জয় করে ইউরোপ-আমেরিকায় ছড়িয়েছে। গত এক যুগেরও বেশি সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এনেছে প্রতিষ্ঠানটি।

আল হারামাইন পারফিউমের ১২টি নতুন সুগন্ধির মধ্যে রয়েছে- হারামাইন ফারাশা গোল্ড ক্রিস্টাল অউদ, হারামাইন ব্ল্যাক অউদ, হারামাইন ফ্লোরাল ফেয়ার, এল অ্যাভেঞ্চারের চারটি সিরিজ, আজলান অউদ এবং হারামাইন লা লুন সিরিজের আরও দুটি সিরিজ। বর্তমানে আল হারামাইন পারফিউম সারা দেশে ১৮টি শোরুমের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024